ঊশ্রী মন্ডলের গুচ্ছ কবিতা--
চেতনা
" অনাদিকাল সাজিয়ে রেখেছিলেম রঙ্গনেরে ..
জড়িমারা আনাগোনা করছিলো আমারই অগোচরে ,
কাঠামোটুকু যেমন ছিলো তেমনই বইছিলো ,
আকাঙ্ক্ষী -যে আজি বুকের ভেতরই জন্ম নিলো..l"
" জীবন প্রবহমান এক গতিধারা..
কখনো তরঙ্গময় কখনো নিস্তরঙ্গের ইশারা ,
অনুপলের যাত্রা হয়তো , আর কিছু'না ;
তবে এ-দিনে বেঁচে থাকাই যেন বিস্ময় অচেনা..|"
" দূর হোক মনের দারিদ্রতা..
আসুক না আজ মানসিক স্বচ্ছলতা ,
আমিই গড়ব আমিই হবো আমারই প্রেরণা ;
ছড়িয়ে পড়ুক এ -বিশ্ব মাঝেই মূল্য বোধের চেতনা..|"
" আজ আকাশের দিকে তাকালাম..
দেখলাম আমি একা নই একদম,
পুরো মহাবিশ্ব আমার দিকে বাড়িয়ে দুহাত ;
দিলাম হাত আমি-ও বিন্দুমাত্র না করেই কালাতিপাত.. |"
উন্মুক্ত
" এঁকেছিলেম যা তা সম্পূর্ণ মনসুখ..
লেখা কবিতায় ছিলো যথার্থর বহুমুখ,
সমূহের চাহিদা বঞ্চনায় ভরা দেখি ;
উন্মুক্ত সত্যেরই হলাম আজ মুখোমুখি...|"
" আগলে বন্ধ ছিলো যে অম্বুমুখ..
প্রবল জোয়ারে ভেঙ্গে এলো জনসম্মুখ,
প্রতিনিয়ত তারে ভাঙি গড়ি পরখি ;
শুভতা বরণে অশুভতা আজ রুখি... |"
" কুয়াশায় আবৃত হয়ে যারা ছিলো পরান্মুখ..
তারাই নবআলোকে পরিস্ফুটের জন্যে উন্মুখ,
শৈত্য ভঙ্গে হয়েছে নবীন শ্যেনপাখি ;
অসাম্যের বিরুদ্ধে দেখায় আজ রক্তআঁখি...| "
" জানি একদিন অব্যাবস্থা হবে অস্তোন্মুখ..
সমগ্রর উন্নতি হবে হয়ে উদয়োন্মুখ ,
অগ্রোন্মুখে থাকবে অসংখ্য জ্বলজ্বলে অক্ষি ;
তারাই বাঁধবে সকলের হাতে স্বাধীনতা রাখী... |"
[03/03, 12:28 pm] +91 96350 42839: কোলাজ
ঊশ্রী মন্ডল
3.3.2021
" বন্ধ দুয়ার খুলে দেখ'না কে এসেছে আজ..
বৈরাগ্য সাধন শেষে বসন্তরূপে এ'যে ঋতুরাজ,
আজকে-ই জানি ভাঙবে জড়তা প্রকৃতির অবশ্যই ;
গাঢ় কুয়াশা হটে গিয়ে নতুন আলো দেখবোই...| "
" সৌন্দর্যে পূর্ণ ঐ হিমান্ত হয়ে উদার দরাজ..
আপনই সুর কোকিলকণ্ঠে দিলো হয়ে রসরাজ,
তাঁর-ই সঞ্চিত রূপরঙ রসে ধরা'রে সাজায় ;
নিপুণ হস্তে আঁকছে যেন আমারই এই আঙিনায়...|"
" ঝরাপাতা বলে,কার ছোঁয়ায় সবুজের নিলাম সাজ..
ঋক্ষরাজ বলে আমিই গড়েছি এ কোলাজ,
আমি-ই এসেছি নবজীবনে হয়ে উজ্জ্বল শামাস ;
দুঃখ বেদনা ভুলে আনন্দে কাটাও এ মধুমাস...|"
" দখিনা পবন বলে কানে,এখনও কেনো ঘুমাস..
দুকূল ছাপানো আনন্দের জোয়ারে এখনই ভাস,
প্রকৃতি-ও হয়েছে আজ অনুপমা আমারই ছোঁয়ায় ;
প্রকৃতি ও মানবের একাত্মতা চিরন্তন আমারই ছাওয়ায়...|"
জীবন প্রবাহে
আমি ঊশ্রী
" আমি একজন..
দো'পেয়ে ডানাবিহীন সপাট নখবিশিষ্ট প্রাণী,
দ্বিখণ্ডিত ক্রিয়া ও প্রভাবকে সঙ্গী করে..
জীবন নামক একটি স্বল্প প্রবাসের সন্ধানে ;
একাই এখন বেরিয়ে পড়েছি...||"
" শুধু সময়..
চিরন্তন স্থির কিন্তু চলন্ত চিত্ররূপে ,
আমার সাথে আমারই কায়ার ছায়া হয়ে..
আশা রুপী স্বপ্নকে চেতনায় ঝুলিয়ে রেখেছে ;
যা'ছিলো যুক্তিসম্পন্ন ও উদার...||"
" আমার আচরণ ..
তিনটি উৎস থেকে প্রবাহিত হচ্ছিলো ,
যেগুলি আকাঙ্ক্ষা, আবেগ এবং জ্ঞান অবশ্যই
সাথে জীব সম্মোধীয় জ্ঞানও ছিলো ভরপুর
অনুমান নির্ভরে সত্যকে খুজছিলাম...||"
" প্রত্যেকটা দিনের..
গুরত্বকে বুঝে নতুনে রূপান্তরিত হলাম ,
উদগ্রীব হলেম উদ্দেশ্যকে পূরণ করার জন্যে..
প্রতি পলকে গুরত্ব সহকারে অনুধাবন করে ;
জীবন প্রবাসে প্রতিষ্টিত হলাম...||"
পুরাতন ও নতুন
" আমার আদি থেকে অন্ত পর্যন্ত,সমস্ত আদ্যন্ত নিয়ে..
সমগ্র আদ্যোপান্তকে কাটা ছেড়া করলাম যখন ,
সে স্থানে কিন্তু আমার নিজস্বতা পরিলক্ষিত হচ্ছিলো না ;
দেখলেম সুতায়'বাঁধা পুতুল রূপে ছিলেম তখন... ||"
" কেননা আমি আমার সম্পূর্ণতা নিয়ে কোথাও উপস্থিত ছিলেমনা..
জীবিত থেকেও ছিলেম যে মৃত জীবন্মৃত ,
কারণ আমি যে এই বাংলার একজন সাধারণ নারী ;
আমিত্ব প্রকাশের আজ্ঞা কোনোদিনই ছিলোনা অনুমোদিত...|| "
" পরিবর্তনের হাওয়ায় পূর্ব মুছে গিয়ে সব হলো ভূতপূর্ব..
আমার ব্যক্তিত্ব হলো স্বাধীন হলো উন্মুক্ত,
এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে কাটলো শিকল ;
পূর্বে ছিলো'না,অদৃষ্টপূর্বকে দেখলেম যে'ছিলো নিষ্কল... ||"
" বন্ধনমুক্তে চাহতকে লাভের ইচ্ছায় লিপ্সায় বিহগের ন্যায় উড়ছি..
হনন করার ইচ্ছায় জিঘাংসায় অতীতরে মুছছি ,
যা কোনােভাবেই নিবারণ করা যায়না যা ছিলো অনিবার্য ;
নিয়তির উপদেশলব্ধ প্রথমজ্ঞান করলেম উপজ্ঞারূপে স্বীকার্য... ||"
মনস্থ সত্য
" পা তখনই অন্য একটি পা'কে অনুভব করে ,
যখন সেটি মাটিকে ছোঁয়..
তখনই সে অজানারে জানতে চিনতে বেরিয়ে পড়ে ; বয়ে চলা বহমান সভ্যতায়...|"
" মানব আত্মাসম মাটিতে জ্ঞান তার বীজের উপস্তিতি...
সম্যক উপলব্ধি করে যখন ,
সমগ্রের হিতে অদৃশ্য সম্ভাবনাকে বাস্তবের আঙিনায় নিঃসংকোচে...
বিলিয়ে দেয় সে তখন.. |"
" নিছক জ্বলজ্বল করার চেয়ে আলোকিত করা ভাল,
বলছে ঐ মাটির প্রদীপ |
অধিক চিন্তা ভাবনার চেয়ে মনস্থ সত্যের কাছে... পৌঁছে জ্বালো মনঃ দীপ... l"
" বাতাসের মতো দ্রুত সব অজ্ঞানসম মেঘ উড়িয়ে..
কাঠের মতোই ঘনিষ্ঠভাব হও ,
আগুনের মতো সব অজ্ঞানতা পুড়িয়ে দিয়ে এখন ; পর্বতের ন্যায় স্থির রও... ।"
No comments:
Post a Comment