Showing posts with label পৃথা রায় চৌধুরী. Show all posts
Showing posts with label পৃথা রায় চৌধুরী. Show all posts

Friday, 4 March 2022

দ্বৈরথ / পৃথা রায় চৌধুরী

 দ্বৈরথ / পৃথা রায় চৌধুরী 

অন্দরের জমিন রুইয়ে গড়ে উঠেছে আকাশ সমান ঘূর্ণিঝড় 

মিশে আছে ভোগ বনাম শ্লাঘার মেলামেশা বরফকুচি। 

একেই বুঝি ইলশেগুঁড়ি বলে। 

ও আতরদান, গলায় কোথাও রাতজাগা মন্দ্রস্বরে নির্দেশ, 

ঘুম যাও। 

যাও ঘুম, ক্রমাগত বেজে চলে মহাপ্রলয়ের ডমরু 

কে বলে বাম অঙ্গ অসাড় করে উঠে আসছে প্রবাদকালের রক্ষক 

তার নখে, দাঁতে, হিংস্রতায় লেগে থাকে কুসুমভোর। 

এক আঙ্গুল, দু আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে দেখে নেওয়া 

আত্মবিশ্বাসের অহংকার। 

জেগে আছো পুরাতনী অন্ধকার, 

ক্রমাগত বুকে ঘষটে আসা ছোবলের নিশানায় নতজানু সন্ত্রাস। 

স্তম্ভে স্তম্ভে ফেটে আসে বসন্তহাসির উপহার হাতে... জন্মমৃত্য

অন্দরের জমিন রুইয়ে গড়ে উঠেছে আকাশ সমান ঘূর্ণিঝড় 

মিশে আছে ভোগ বনাম শ্লাঘার মেলামেশা বরফকুচি। 

একেই বুঝি ইলশেগুঁড়ি বলে। 

ও আতরদান, গলায় কোথাও রাতজাগা মন্দ্রস্বরে নির্দেশ, 

ঘুম যাও। 

যাও ঘুম, ক্রমাগত বেজে চলে মহাপ্রলয়ের ডমরু 

কে বলে বাম অঙ্গ অসাড় করে উঠে আসছে প্রবাদকালের রক্ষক 

তার নখে, দাঁতে, হিংস্রতায় লেগে থাকে কুসুমভোর। 

এক আঙ্গুল, দু আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে দেখে নেওয়া 

আত্মবিশ্বাসের অহংকার। 

জেগে আছো পুরাতনী অন্ধকার, 

ক্রমাগত বুকে ঘষটে আসা ছোবলের নিশানায় নতজানু সন্ত্রাস। 

স্তম্ভে স্তম্ভে ফেটে আসে বসন্তহাসির উপহার হাতে... জন্মমৃত্যুহীন।

____________________________________

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...