Showing posts with label দেবত্রয়ী হালদার. Show all posts
Showing posts with label দেবত্রয়ী হালদার. Show all posts

Sunday, 6 March 2022

দেবত্রয়ী হালদারের তিনটি কবিতা--

দেবত্রয়ী হালদারের তিনটি কবিতা--

 শীতের সকাল

কুয়াশার চাদর মুড়ি দিয়ে সহসাই শীতের সোনালি সকাল
রবি কর কুয়াশার মায়াজাল ছিন্ন করে জেগেছে দিগন্তে ঝলমল। 
পল্লীর পথে মেয়ে, আসে নেয়ে  ভিজে চুল লুন্ঠিত পিঠে
উত্তরে বায়ু বহে, বক্ষে কাঁপন ধরে, রোদ্দুর লাগে তাই মিঠে। 
উঠোনেতে বসে আছে এক ক্ষীণকায়, থুরথুরে বুড়ি
মাথা ঢুলে পড়ে বুকে, রৌদ্র পোহায় সুখে, জীর্ণ কাঁথাটা দিয়ে মুড়ি। 
ভিজিয়ে গিয়েছে শিশিরে তৃণলতার ডগায় ডগায়
প্রাণ যেন ফিরে পেলো আবার পদদলিত সে পথের দূর্বায়।
গ্ৰামীণ ঘরে পিঠার উৎসব শীতের আমেজ নিয়ে
বাগান জুড়ে ফুটেছে ফুল শীতের ছোঁয়া পেয়ে। 
খেজুর গাছে পাতানো হাড়ি রসে রসে গেছে ভরে
রসিয়া যায় ছুটে তার হয়েছে কাঁধ ভারী, দুহাতে তার ভার ধরে। 
গ্ৰামের কিছু দুরন্ত ছেলে ছোটাছুটি করে কাকভোরে 
বাড়ি থেকে বেরোয় দলবলে শরীরচর্চার নাম করে। 
গ্ৰামের কিছু মানুষ হাত পা সেঁকে আগুন জ্বেলে
কী বিচিত্রময় সৌন্দর্যের চিত্র মোদের শীতের সকালে।। 
                 --------------
             ---মুক্তির আশা---
আমরা আবারও হব মুক্ত মহামারী শেষে
আমরা আবারও মিলব,জিতে ফিরে এসে। 
দেখা হবে আমাদের আগের মতো করে
নিদারুণ বিচিত্রময় এই সুস্থ, সুখের শহরে। 
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
এই অতি ক্ষুদ্র জীব, করোনার কারণে। 
মরণের শেষে আপনজন পারবেনা ছুঁতে
এ কেমন মরণ ফাঁদ পেতেছো সবাকার ঘরেতে?
বিশ্ববাসীকে মৃত্যু দিয়ে ভেবেছো করবে বিশ্বজয়?
মহামারী করোনা, এ তোমার সাধ্যি নয়। 
অপেক্ষায় আছি, কবে আসবে সেই ভোর
চোখ মেলে দেখবো থেমে গেছে তোমার তাণ্ডবের ঝড়। 
দেখবে চেয়ে বিশ্ববাসী পাশেই আছে আপনজন
আদর করবে বুকে টেনে, এঁকে দেবে কপালে চুম্বন। 
করবো আমরা ভয়কে জয়, পাব ফিরে মুক্তির স্বাদ
ঘুচবে হাজার কষ্ট-জ্বালা, আসবে মোদের আহ্লাদ।। 
                --------------
                ---সুখ পাখি---
বলছি বাড়িতে কেউ আছো নাকি? 
বললাম কে তুমি করছো ডাকাডাকি? 
বলল, সব দুঃখকে হরণ করে যে আমি সেই সুখ পাখি
মৃদু হেসে বললাম, আমি কি আর কখনো হতে পারবো সুখী? 
সে চিৎকার করে বলল, আগে দরজাটা খোলো দেখি
কি হবে দরজা খুলে? সেই তো চলে যাবে দিয়ে আমাকে ফাঁকি। 
কখন থেকে তোমাকে ডাকছি, এতক্ষণ ঘুমাচ্ছিলে বুঝি? 
কত রাত অনিদ্রায় কেটেছে, এখন অনিদ্রিত ঘুমে নিজেকে খুঁজি। 
ছাড়ো যত দুঃখের কথা, আমার ওসব সহ্য হয়না
আমি যে দুঃখের সঙ্গী, সুখকেও আমি বিশ্বাস করতে পারিনা। 
সুখের বসন্তে রাঙাতে এসেছি তোমায় আমার সঙ্গে চলো
দুঃখের চাদরে মোড়া জীবনকে বসন্তের সুখের কথা কেমনে বলো? 
দুঃখ তোমায় ছুঁতে পারবে না আর, আনব জীবনে সুখের জোয়ার
ঠিক বলছো তুমি? কথা দিচ্ছো সারাজীবন থেকে যাওয়ার? 
হঠাৎ কিছু বিকৃত শব্দে ঘুমটা ভেঙে দোলা দিল মনে
এতক্ষণের এত সুখের ছোঁয়া সবই ঘটলো আমার স্বপ্নে? 
                    ------------

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...