ভাবতরণী--
সুতপা ব্যানার্জী(রায়)
প্রেমহীন সাজানো সংলাপে পৃথিবী কাঁদে,
অসীমা দুঃখ হৃদধমনীতে ধারণের সংকটে,
বিলাসী সম্পর্করা ক্যানভাসের শূন্য ডিগ্রীতে,
গাঢ়ত্ব যেন মরুভূমির মরীচিকা ডেকে আনে,
কৃত্রিম ভাবতরণী ভাসছে দেওয়ানেওয়ার ঘাটে,
সামান্য ফাটল প্রকাশিত সুগভীর গিরিখাতে,
অগ্নুৎপাতের আগুনে বন্যা খুশী লুটে নিচ্ছে,
নির্বিকল্প সমাধিতে অনুভূতির প্রতিটা রোমকূপ,
খেলা হবে,মেলা হবের সাময়িক উত্তেজনায়,
বার বার নিবিড় ক্লান্তির চরকা বুনতে বুনতে,
সমস্ত আয়ুষ্কাল শুষে নিচ্ছে এলোমেলো গতি,
গড়াভাঙা দেখতে দেখতে ভেঙে পড়া দৌড়,
অগুনতি বাঁচার জন্য সে তো জানা আছে,
রহস্যের জট খুলে একইরকম সরল বাঁচা,
শুধু জন্মমৃত্যুর ছক এঁকে এঁকে চলার পথে,
নুড়িপাথর সম্পর্কগুলো শত নামে ডাকে।
.............................................
*ফোন ও হোয়াটসআপ নম্বর-9674386270
No comments:
Post a Comment