Showing posts with label -সুমনা রায়. Show all posts
Showing posts with label -সুমনা রায়. Show all posts

Friday, 4 March 2022

আমার দূরত্ব--সুমনা রায়

আমার দূরত্ব--
সুমনা রায়


রাত গভীর হলে সংক্ষিপ্ত হয়ে যায়
জেগে থাকা চোখের ভ্রমণভূগোল
গাছেদের চোখ মুখ বেয়ে ঝরে  
ঘুমপাড়ানি কুয়াশা টুপটাপ।

ঝুলন্ত ব্যালকনিটা হয়ে ওঠে
থেমে থাকা একটা জাহাজের ডেক
যেখানে নিজেরই মুখোমুখি
গভীর আলোচনা হয় মৌন মুখ।  
চারদিকে অন্ধকারের ছলাৎ ছলাৎ
নোঙ্গর খুলে এগিয়ে যায় জাহাজ
আমি থেমেই থাকি একটি বিন্দুতে।  
অন্ধকারে মিশে যেতে যেতে
কারা যেন উচ্চারণ করে যায়
আমার প্রাণের বর্ণমালা –
ডেকে যায় আমার নাম,
বেড়ে যায় নাম থেকে
আমার দূরত্ব...

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...