Showing posts with label ইন্দ্রাণী ব্যানার্জী. Show all posts
Showing posts with label ইন্দ্রাণী ব্যানার্জী. Show all posts

Sunday, 6 March 2022

ইন্দ্রাণী ব্যানার্জীর দুটি কবিতা--

ইন্দ্রাণী ব্যানার্জীর দুটি কবিতা--

তোমার সুরে 

তোমার বাঁশি
অসময়ে ডাক দেয়
সবকাজ ফেলে
সুরেতে মজিলে
লোকলাজ ভয়ে
মরমে মরি।

ওগো মরমীয়া
অমন করে 
মোহনসুরে ডাকো।
সারাদিন শুধু
মোহিত করে রাখো।

আপনার মনে
কখন যে হাসি
হারাবার ভয়ে
আকুল নয়নে
অশ্রু ঝরে যে
রাশি আর রাশি।

কখনো ভাবি
এই তো তুমি
পাগলের পারা
হাতটি বাড়াই
খনেকের তরে
ভেঙে যায় ভুল
এমনি করে কি
হৃদয় ব্যাকুল।

ও বাঁশির সুরে
হেসে উঠি আমি
মনে মনে ডাকি
হে হৃদয়স্বামী
অমন করে
ডাকলে পরে
কেমনে থাকিব
এ পরান ধরে
নিন্দা রটিবে
আমি কুলনারী
থামাও ও বাঁশি
আমি ভয়ে মরি।
 
ছায়াআদর

গোটা ঘর জুড়ে
আমি গাছ লাগিয়েছি।
সবুজ এর ফেরি করবো।
দিনরাত এগলি ওগলি
বলে যাবো সবুজ চাই নাকি?

আমার আলমারি নেই
বিছানা নেই
শুধুই গাছেদের ছায়া আদর।
ঘুম ভেঙে দেখি
পাতার বিছানায় মহারাণী আমি।

আমার হৃদয়ে গাছ
সবুজের প্রয়োজন হলে
বারবার এসো।
 

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...