Showing posts with label -অদিতি ঘটক. Show all posts
Showing posts with label -অদিতি ঘটক. Show all posts

Sunday, 6 March 2022

কোদাল নাও--অদিতি ঘটক

কোদাল নাও--
অদিতি ঘটক

ওরা অনেক বার এসেছে 
মুখোশ পরে, মুখোশ খুলে
 নরমে, গরমে একটাই কথা বলেছে
আমি ওদের বলেছি, সম্ভব নয়
আমি পারব না 
যুদ্ধ করতে
আমার ছায়ার সঙ্গে যুদ্ধ করতে।
ওরা বলেছে, শিখিয়ে দেব
আমরাও আগে অপটু ছিলাম।
বলেছি, করে লাভ ?
বলেছিল ভালো সময় কাটে 
সুন্দর নেশা হয়
বলেছি, এর থেকে ভাতঘুম আমার ঢের জরুরি
আর এটাই একমাত্র উৎকৃষ্ট নেশা
 ওরা অবাক হয়ে আমার দিকে চেয়েছিল
 তারপর জানলার দিকে চেয়ে
 ফুটিফাটা মাঠটা দেখে চোখের জল ফেলছিল
ওদের ভারী বুট আর বন্ধুকের বাট ঠোকাঠুকি বন্ধ করে দিয়েছিল
এগিয়ে গিয়ে ওদের কাঁধে হাত রেখে
কানে কানে বলেছি---
 কোদাল নাও। 
তোমার ছায়াও নেবে। 

###################

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...