Showing posts with label সাবিত্রী দাস. Show all posts
Showing posts with label সাবিত্রী দাস. Show all posts

Sunday, 6 March 2022

সাবিত্রী দাসের দুটি কবিতা--

সাবিত্রী দাসের দুটি কবিতা--
  
অন্তরালে

প্রেমের উজানে বিরহ-মিলনে এক বিচিত্র সুর,
 স্পর্শকাতর ভাব বিনিময়,রোম্যান্সে ভরপুর।
হয়তো বা কেউ প্রেম পায় খুঁজে তীব্র শরীরী ঘ্রাণে, 
কারো প্রাণ ভাসে প্রেমের উজানে ,ভরা জোয়ারের টানে।
তট ভাঙা ঢেউ উথাল পাথাল
তপ্ত শরীরী দাহ,
মনের নাগাল অধরাই থাকে বুক- জ্বালা অহরহ !
প্রেম আর কাম এক করে ফেলা সুতীব্র আঘ্রাণে, 
বুকের ভেতর সযতনে রাখা স্বপ্নেরা দিন গোণে।
 কামনার জ্বালা উপশমে কেউ দিন গোনে মনে মনে, 
হয়তো বা কেউ অপেক্ষা করে মনের আমন্ত্রণে।
প্রেম নামে কাম শরীরে ঘনায় কেটে যায়  সারাবেলা ,
বুঝেও বোঝেনা মনের যাচনা  প্রেম নামে করে খেলা ।
তপ্ত দুপুর তৃপ্তির সুখে ভেসে যায় ভালোবেসে,
শ্রান্ত বিকেল থমকে দাঁড়ায় তোমার চিবুকে এসে। 
        **********

জিজ্ঞাসা

সদ্যোজাত শিশু-
      বিস্ফারিত দু চোখে তার, অপার বিস্ময়
ঈষৎ উন্মুক্ত ঠোঁটে ফোটে  জিজ্ঞাসা  ...

" এ পৃথিবী কী আমাদের নয়?
 স্বাগত জানায়, বুলেট বিদ্ধ আকাশে
      বারুদের ঘ্রাণ।
 কেন  আর কেউ নয়!"

কচি কচি মুষ্টিবদ্ধ হাত-
      উদ্যত হয়ে জেগে  রয়,
সারি সারি মৃত্যু-মিছিলে!

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...