অব্যক্ত কথা--
তীর্থঙ্কর সুমিত
কিছু কথা ---
মুখোশের খোঁজে যন্ত্রনা হারায়
ফেলে আসা সব ব্যর্থতায়
ফিরে আসে ঢেউ
ভালোবাসার সমীকরণে
হারানো যত চাহিদা
চুপ কথার হাত খোঁজে
ব্যর্থ সময়,
মুহূর্তেরা বদলে যায় মুহূর্তের সাথে
তাইতো ভোর সকালে
আজও সূর্য হাসে
ভালো থেকো মুখোশের মুখ
বদলে নাও সময়
আড়ালে থাকুক ফুলের পাপড়ি
আর,তোমার আমার
অব্যক্ত কিছু কথা।
Subscribe to:
Post Comments (Atom)
মৃত্যু --- শান্তা মিএ
মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...
-
ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ের দুটি কবিতা -- ১ বসন্ত আছে বলে বসন্ত আছে বলে বাতাস বইছে বনে, কান পেতে শোন কুহু রব কোণে কোণে। ঊষা গোধূলির...
-
সম্পাদকীয় কলমে-- অনলাইন ও ই-বুক পত্রিকায় সীমাবদ্ধ না থেকে আমরা ভাবছি বার্ষিক একটি ছাপা সংখ্যা বা সংকলন প্রকাশ করব। বাংলা নববর্ষ...
-
ভাবতরণী-- সুতপা ব্যানার্জী(রায়) প্রেমহীন সাজানো সংলাপে পৃথিবী কাঁদে, অসীমা দুঃখ হৃদধমনীতে ধারণের সংকটে, বিলাসী সম্পর্করা ক্যান...
No comments:
Post a Comment