Sunday, 6 March 2022

আলমগীর সরকার লিটনের দুটি কবিতা --ভাষা মানে মা

আলমগীর সরকার লিটনের দুটি কবিতা --
ভাষা মানে মা
=============

ভাষা মানে মা!
মায়ের মুখে বাবা ডাক
শুনার আকুতি;
তার জন্যে যত রক্ত গেলো 
রফিক,সফিক, সালাম
বরকত জব্বার আরও কত 
নাম না জানা শহীদ;

তাঁদের বুকে দাগ লেগে আছে
বাংলা বলার রক্ত মাখা মা!
জনম জনম ধবে কি ঋণী করে গেলে
বলো কি করে শোধ দিবো তাঁর দান
অম্লান যেনো বাংলা ভাষার প্রাণ!

একুশ এলেই যে গন্ধ পাই-
মা বলার স্বাদ -ভালবাসার আদর;
বলো কি করে জানাই বিনম্র সালাম,
শ্রদ্ধা! তোমরাই উৎসর্গ করে গেলে 
ভাষা মানে মা।

//ফাল্গুন রঙে//

==============================
ফাল্গুনের অনল রঙ আকাশের গায়ে দেখি!
এক কোকিলের গান শুনি- তবু মন ভরে না,
একমুঠো মাটির দিকে তাকালে ধূসর মনে হয়;
সব ফুলের গন্ধ যেনো বোতলের মধ্যে বন্ধ।
অথচ বাতাসে হিম শীতল ঠান্ডা অনুভব-

এতো শীতের পাণ্ডা শেষ- এখন রৌদ্রতাপ উষ্ণ!
খারাই তুফানের মেঘ শেষে নীল মেঘ হঠাৎ  
বৃষ্টিপাত তারপর রাতে শীত উষ্ণ অপেক্ষা!
কি দেখালে ফাল্গুন? আমি শুধু মাটি, দুর্বাঘাস,
ঘাসফড়িং,জল হাওয়া উপভোগ করি ফাল্গুন রঙে।
১৬/০২/২২

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...