Friday, 4 March 2022

অন্য পর্যায়ের ধুলো-- গৌরী মৈত্র

 

অন্য পর্যায়ের ধুলো--

 গৌরী মৈত্র 


চাঁদের পাত্র থেকে যে এনামেল একটু একটু করে ক্ষয়ে যায়, 

তার সেই বিবর্নতাই অন্য পর্যায়ের ধুলো --

যেসব উপাখ্যানে একটা নদী ছিল, ভেসে যাওয়াও,

ছিল গোটা কয়েক ভাঁজ করা অপেক্ষা , 

সেই সব পা এই ধুলো নিয়ে এগিয়ে যায়, তেমাথা কিম্বা

 চৌমাথা অবধি, কিছুক্ষণ হাত পেতে রাখে 

তারপর একমুঠো ছাই এর মতো 

ছড়িয়ে যায় কোথায় যেন, উড়ে যায় দূরে --

তাই কয়েকটা স্টপেজে কিছুটা ধুলো, 

কিছুটা একাকীত্ব এখনো থাকে, থেকে যায়----

২০/৯/৯৯

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...