Friday, 4 March 2022

ফড়িঙের ভার সয়ে-- তীর্থকঙ্কর মৈত্র


ফড়িঙের ভার সয়ে--

তীর্থকঙ্কর মৈত্র

   

ফড়িঙের ভার সয়ে সবুজ ঘাসের মুখ

ভোরের রৌদ্রে তুলে দাঁড়িয়েছে যেন ফের;

আকাশের গায়ে লেগে অসীমের চেনা ছোঁয়া...

মিঠে ছায়া প'ড়ে আছে  জলে এই অঘ্রাণের। 

এই খানে শান্তি আছে  আছে জগতের মায়া!  

কোথায় একাকী পাখি ব'সে আছো নিয়ে সুখ---

ডানায় পড়েছে রোদ,উজ্জ্বল শরীর খানা;

নানা রঙে ভরা ডানা চোখে আলো লাল ঠোঁট;

রঙিন  পায়েতে তার প'ড়ে আছে রোদ চেনা;

শালিকেরা হয়ে আছে ধানখেতে এক জোট ! 

পিপুলের এ নরম ডগায় কোনো লাগেনি জেহাদ 

তুমি আছো পৃথিবীতে পেতে আরো তৃপ্তি, স্বাদ;

চারিদিকে কতো আলো  রূপ, রস, গন্ধ, স্পর্শ

সুখ; ফড়িঙের ভার তবু,  ঘাস, তুলে আছো মুখ!  

১৯/১১/২০২১

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...