Friday, 4 March 2022

মুখোশ" -- নিরাপদ বিশ্বাস


অনেক দিন পরে একটা কবিতা পাঠানোর ইচ্ছে হল, ছায়াপথ থেকে নেওয়া।


"মুখোশ"

নিরাপদ বিশ্বাস


মানুষ যেথায় আসন পাতে

সমাজ সেথায় গড়ে,

ভাঙন-বুদ্ধি আর সাম্প্রদায়িক তায়


মরে পরস্পরে।

সাম্প্রদায়িক দ্বন্দ্ব করে

রক্ত গঙ্গা বোয়াইছো বড়,

একজনের ও জীবন দান,

তুমি কি গো ক'রতে পার???

তবে কিসের কেরদানি দেখাও

ধর্মধ্বজী কাপুরুষ....,

মানুষ আপন, মানুষ রতন

বিভেদ ভোল, হোস না বেহুঁশ।


দেশের টাকা মাটি ক'রে

নিজের আসন করছো বড়

যাদের টাকায় সাজছো মহান্

ক্রমে তারা হচ্ছে দড়!!

ভাবছো তুমিএমনি করে

চলবে তোমার চিরদিন?

ওদের শক্তিই মিলিত হয়ে,

একদিন তোমায় করবে ক্ষীণ।


দেখবে তখন তোমার জন্য

একজনও কেউ বেচেঁ নেই,

ক্ষোভে দুঃখে ধুঁকবে তখন

মাণিক রতন,-সত্য এই।

কথার তোড়ে ভাসিয়ে ধরায়

নিজের নামটা কিনছো বড়,

টাকার জোরে কাঁপিয়ে আসন,

মানুষ টেনে করছো জড়ো।

মুখের কথায় ভুলিয়ে শুধু

কয়দিন বা চলবে আর,

জানবে যখন স্বরূপ তোমার

একজনও কেউ থাকবে না আর!!

খাঁটি দুধে মাটি ভেজে

টাকায় ভেজে সোনা,

প্রেমের টানে মানুষ ভেজে

যেচে দিলে নোনা।


নেতা-নেত্রী হতে গেলে

স্বার্থ আগে ছাড়তে হয়,

পদলোভী মাতাল হলে

ক্রোমের সবই নষ্ট পায়

'বাবু বুদ্ধি'ছেড়ে দিয়ে

আসল কাজটি করো দেখি,

নিজের চেয়ে পরের স্বার্থ

বড় করে দেখো দেখি।


'স্বার্থবুদ্ধি',- ধন্ধ,নিয়ে

মানুষ ভুলায়ে চ'ললে শুধু,

বিপুল সাড়ার ক্ষয় শুরু হয়

আঁধার নামে, মরু ধূ-ধূ।

ধর্মকে যে বলি দিলে

নিজের স্বার্থে টেনে এনে,

ওরে বেকুব,ওরে অন্ধ'

ওতেই পতন,তাও বুঝিস নে।

ওরে অবোধ,---শোনরে তবে,

মানুষ যদি পেতে চাস,

বিনয় ভরা দরদ নিয়ে

তাদের দুঃখে ডুবে যাস।


ওতে -ই পরম শান্তি পাবি

ভর দুনিয়ায় আপন হবি,

নইলে শুধু ব্যথার ডালি

ইশের বিষাণ,-দগ্ধ হবি।

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...