গোলাপ রঙা প্রেম--
শিখা মালিক
পুষ্ট স্তনের ন্যায় মেঘ-মাঝে চাঁদের লুকোচুরি ,
হাজার তারার জড়োয়া ওড়নায় মুখ ঢাকে অভিমানী প্রিয়া।
বসন্তের উদ্বেল আহ্বানে সঙ্গমরত কপোত কপোতী জোছনা মাখে,
চাঁদের বুড়ির চরকা কাটা থামে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে।
বসন্ত পসরা সাজায় -
যৌবন হাঁটে সেদিনের হাত ধরে উচ্ছল শরীরে ,
যে শরীর জানান দেয় সে রূপসী ।
বাড়ন্ত নদীর কিনারে চলকে পড়ছে অগাধ প্রেম,
স্রোত কেবলই পাক খায়
নদী গর্ভে জন্ম নিচ্ছে নুড়ি পাথর ।
কেউ আসে ভাগ্য ফেরাতে আর কেউ অহমিকার বাতাবরনে নিরবধি নীরেই থাকে।
No comments:
Post a Comment