আমরা শিশু--
শ্রীকান্ত মাহাত
আমরা শিশু চাই না কিছু
খাবার খুঁজি পেট ভরার।
খেলবো বলে খেলার সাথী
খেলনা খুঁজি কিছু খেলার।
তার-ই মাঝে সকালে সাঁঝে
আদর খুঁজি পিতা মাতার।
আমরা শিশু চাই না কিছু
ঘুম না হলে দাদুর কোলে
গল্প যে শুনি খুশির বানে
পৌঁছে যে যায় বিনা বাধায়
আজব দেশে রঙীন বেশে।
আমরা শিশু চাই না কিছু
নিদ্রা-ই বৈরী ঘুমিয়ে পড়ি ঠাক্ মা কোলে কিছু না বলে
ঘুমের ঘোরে পরম সুখে
দিই-যে পাড়ি অচিন দেশে।
আমরা শিশু চাই না কিছু
একটু নাচি একটু গাই
নিত্য নতুন ছন্দে..রে.. ভাই।
একটু হাসি একটু খুশি
সবার কাছে এ-বিশ্ব মাঝে।
Subscribe to:
Post Comments (Atom)
মৃত্যু --- শান্তা মিএ
মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...
-
ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ের দুটি কবিতা -- ১ বসন্ত আছে বলে বসন্ত আছে বলে বাতাস বইছে বনে, কান পেতে শোন কুহু রব কোণে কোণে। ঊষা গোধূলির...
-
সীমা ব্যানার্জী রায় -- ফড়িং ডানা... শোনো! আজ লিখি তোমায় ... আমার জানলার বাইরে যে ক্যামেলিয়া ফুলের গাছটা... তাতে কুঁড়ি ধরেছে আন...
-
প্রাইভেট কোম্পানির চাকরি-- সত্যজিৎ পাল প্রাইভেট কোম্পানির চাকরি জয়েনিং করবো পৌঁছালাম হেড অফিসের ঘরে। এসি, লাইট আর সাজা...
No comments:
Post a Comment