নতুন বছর ফের আসছে--
রানা জামান
নতুন বছর ফের বাঙ্গালা সনের,
আসিতেছে নিয়ে ঢের আবেগ মনের।
শোভাযাত্রা সকালের মুখোশের রঙে,
দূরে থাক অকালের জ্বরা কোনো সঙে।
পান্তার ভোজন বেশ পেঁয়াজ লঙ্কায়,
আনন্দের থাক রেশ পিটিয়ে ডঙ্কায়।
নয়া বস্ত্রে ঘুরাফেরা আকাশ পাতাল,
কিনে নেয়া মুড়িপ্যারা ঢোলক মাথাল।
অভিজ্ঞতা পুরানের নিয়ে যাবে সামনে,
যা যা মন জুড়ানের দৃঢ় মনে নাম নে।
নয়া বর্ষে করে যাবে প্রচেষ্টা সকল,
সফলতা যবে পাবে রবে না ধকল।
Subscribe to:
Post Comments (Atom)
মৃত্যু --- শান্তা মিএ
মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...
-
ডাঃ অরুণ চট্টোপাধ্যায়ের দুটি কবিতা -- ১ বসন্ত আছে বলে বসন্ত আছে বলে বাতাস বইছে বনে, কান পেতে শোন কুহু রব কোণে কোণে। ঊষা গোধূলির...
-
সীমা ব্যানার্জী রায় -- ফড়িং ডানা... শোনো! আজ লিখি তোমায় ... আমার জানলার বাইরে যে ক্যামেলিয়া ফুলের গাছটা... তাতে কুঁড়ি ধরেছে আন...
-
প্রাইভেট কোম্পানির চাকরি-- সত্যজিৎ পাল প্রাইভেট কোম্পানির চাকরি জয়েনিং করবো পৌঁছালাম হেড অফিসের ঘরে। এসি, লাইট আর সাজা...
No comments:
Post a Comment