Friday, 4 March 2022

উৎসব-- দেবযানী মহাপাত্র

উৎসব 
দেবযানী মহাপাত্র

ভ্রমের ভেতর জন্ম নিই আমি
কিংবা আমার ভেতর ভ্রম
পাতাঝরার শব্দে মনে হয় 
বৃষ্টি নামল বুঝি। 

বৃষ্টির ওপারে বাসন্তী রঙা খাদ
আমায় ধাক্কা দাও কেউ 
আমার মৃত্যু হোক
উৎসবের মতোন সুন্দর। 

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...