গাঁয়ের কথা--
অগ্নিশ্বর সরকার
ভোরবেলাতে পুকুর ধারে
গাঁয়ের বধূ বাসন মাজে,
ঠিক তখনই মাঠের আলে
চাষিভাই জর্দা দিয়ে পান সাজে।
সকাল্বেলায় নিয়ে খাতা-বই
দাওয়ায় বসে গ্রামের ছেলে,
ছড়া পড়ে সুরটি ধরে
দিদি যখন কাপড় মেলে।
বাড়ির পাশে মুদির দোকান
সাজিয়ে নিয়ে রোজের সামান,
ধূপ-ধুনো দেয় ভক্তিভরে
গলায় নিয়ে ভক্তির গান।
বস্তা পিঠে মদনমোহন
চললে ভায়া কোথা?
ভুললে বুঝি হাটবার আজ-
যাচ্ছি আমি সেথা।
সকালবেলায় ব্যস্ত সুরে
উঠছে জেগে গ্রাম,
অবনীখুড়ো ঝুড়ি হাতে
বেচতে যাচ্ছে আম।।
No comments:
Post a Comment