Friday, 4 March 2022

রাশিয়ান--কৌস্তুভ দে সরকার

রাশিয়ান--
কৌস্তুভ দে সরকার

ভাঙা ভাঙা চাঁদকাতরতা। চলুক বেঘোর। এভাবেও বলা যায়। বলা মানে একেকটা ভঙ্গিমা। যেমন, বোধের ব্লুটুথ। তাহলে একটুকু ছোঁয়া থাক। একটুকু ফাঁক। তার ভেতরেই রিভার্স স্যুইং করা যাক। যদি কোনও দাগ ফাটে ফাল্গুনটার। যদি কোনো রক্ত তুঘলক হয়। সেরকম অলংকৃত চোখ। আমার দিকেই তাকাক। আমার ভেতর থেকে হৃৎপিন্ড তুলে আনা যাক। সেই টুকুটুকে উপহার। তোমার জন্যে আলোপথ। আত্মা জারি করার আগে ইমেজের স্বর্গনাম। বসন্ত আর বাউড়ি। তাহলে পেলাম কিছু এগোনোর চই। চই মানে চই। চৈ এর বানান সেটা নয়। ওটা হয়। হয় থেকে যেমন হই। তুমি যাকে হৈ চৈ বলো। কেন বলো, সে প্রসঙ্গে কাউন্সেলিং থাক। তাহলে বোঝা যাবে কিরকম আড়ম্বরপ্রবন। তুমি শুয়ে থাকলে আমি খই। সেভাবেই আবেগপ্রবণ । নিজের ভেতর। শুকনো কাঁচের ভেতর। ঘষা কাঁচের ভেতর। দেখি অন্তরালে থাকা আনন্দের ভেতর। জঙ্ঘা মতন। 

No comments:

Post a Comment

মৃত্যু --- শান্তা মিএ

মৃত্যু --- শান্তা মিএ এ পোড়া দেশে মোরা মরি আর মরি। অসুকে মরি দারিদ্র্যের তাড়নায় মরি  অ্যাক্সিডেন্টে মরি অমিক্রণ করোনা নামক ভিন্...